পরিবহন ও অবকাঠামো উন্নয়ন

একটি শক্তিশালী ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা আমার অন্যতম লক্ষ্য। ১৯৯১ ও ২০০১ সালে দায়িত্ব পালনকালে আমি যে অবকাঠামোগত উন্নয়নের সূচনা করেছিলাম।

placeholder-landscape
  • রেল সংযোগের উদ্যোগ: শ্যামনগর ও কালীগঞ্জ তথা সাতক্ষীরা-৪ আসনকে জাতীয় রেল নেটওয়ার্কের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা ও দাবি উত্থাপন করা। সুন্দরবনকেন্দ্রিক পর্যটন এবং মাছ ও কৃষিপণ্য দ্রুত পরিবহনের লক্ষে এই রেল সংযোগ হবে আগামীর অর্থনীতির মূল চালিকাশক্তি।

  • টেকসই বেড়িবাঁধ: উপকূলীয় মানুষের জীবন ও জীবিকা রক্ষায় স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ এবং তার ওপর প্রশস্ত যাতায়াত ব্যবস্থা গড়ে তোলা।

  • সেতু ও কালভার্ট: যাতায়াত সহজ করতে শ্যামনগর ও কালীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের নদী ও খালের ওপর প্রয়োজনীয় সেতু ও কালভার্ট নির্মাণ করা।

  • আধুনিক নৌ-ঘাট: সুন্দরবন সংলগ্ন দ্বীপ অঞ্চলের মানুষের জন্য নিরাপদ ও আধুনিক বোট টার্মিনাল এবং নিয়মিত ফেরি সার্ভিসের ব্যবস্থা করা।

  • হাট-বাজার ও ড্রেনেজ উন্নয়ন: গ্রামীণ ব্যবসা-বাণিজ্যের প্রসারে স্থানীয় হাট-বাজারের অবকাঠামো উন্নয়ন এবং জলাবদ্ধতা দূর করতে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা।

  • সড়ক সংস্কার ও আলোকায়ন: প্রধান সড়কগুলো প্রশস্ত করার পাশাপাশি গ্রামীণ রাস্তায় সোলার স্ট্রিট লাইট স্থাপন করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা।

     

অঙ্গীকার: ১৯৯১ ও ২০০১ সালে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে আমি যে উন্নয়ন যাত্রা শুরু করেছিলাম, ইনশাআল্লাহ সেই অভিজ্ঞতার আলোকে সাতক্ষীরা-৪ আসনকে একটি আধুনিক ও উন্নত জনপদে রূপান্তর করব।