
Blogs
09/02/2026
প্রিয় শ্যামনগরবাসী, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের তথ্য প্রাপ্তি সহজ করতে বাংলাদেশ নির্বাচন কমিশন চারটি সহজ পদ্ধতি চালু করেছে। আপনার ভোটকেন্দ্র ও ভোটার নম্বর আগেভাগেই জেনে রাখা আপনার নাগরিক দায়িত্ব। আসুন পদ্ধতিগুলো বিস্তারিত জেনে নিই:
পদ্ধতি-১: Smart Election Management BD অ্যাপ আপনার স্মার্টফোনে এই অ্যাপটি ডাউনলোড করে এনআইডি (NID) নম্বর ও জন্মতারিখ দিয়ে সহজেই আপনার ভোটকেন্দ্রের নাম ও অবস্থান (ম্যাপসহ) জানতে পারবেন।
পদ্ধতি-২: হটলাইন নম্বর ১০৫ এ সরাসরি কথা বলুন
যেকোনো মোবাইল থেকে সরাসরি ১০৫ নম্বরে কল করুন।
কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ প্রেস করুন।
তথ্য জানতে আপনার এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে।
সময়সীমা: প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা চালু থাকবে।
পদ্ধতি-৩: এসএমএসের (SMS) মাধ্যমে
যাদের স্মার্টফোন নেই তারা সাধারণ মেসেজের মাধ্যমে তথ্য পেতে পারেন:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন: PC <স্পেস> আপনার এনআইডি নম্বর
পাঠিয়ে দিন ১০৫ নম্বরে।
ফিরতি এসএমএসের মাধ্যমে আপনাকে আপনার ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে।
পদ্ধতি-৪: নির্বাচন কমিশনের ওয়েবসাইট সরাসরি ব্রাউজার থেকে ecs.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন এবং ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করুন। এখানে দুটি উপায়ে তথ্য পাওয়া যাবে:
প্রথমত: নির্বাচনী এলাকা ও উপজেলা নির্বাচন করে সংশ্লিষ্ট সব কেন্দ্রের তালিকা দেখা যাবে।
দ্বিতীয়ত: এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করলে আপনার নির্দিষ্ট ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য পাওয়া যাবে। এছাড়া গুগল ম্যাপে কেন্দ্রের অবস্থান দেখার সুবিধাও এখানে রয়েছে।
প্রিয় শ্যামনগরবাসী, এই নির্বাচন আমাদের অধিকার আদায়ের সংগ্রাম। আপনারা আজই নিজের এবং পরিবারের সদস্যদের ভোটার কেন্দ্রটি নিশ্চিত করুন। নিজে ভোট দিন এবং অন্যকে ভোট দিতে উৎসাহিত করুন। মনে রাখবেন, সচেতন ভোটারই সমৃদ্ধ দেশ গড়ার মূল কারিগর।
"আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই"
গাজী নজরুল ইসলাম
সাবেক সংসদ সদস্য, সাতক্ষীরা-৪ (শ্যামনগর)
বাংলাদেশ জামায়াতে ইসলামী