সাতক্ষীরা-৪ আসনটি ভৌগোলিক কারণে বাংলাদেশের সবচেয়ে সংবেদনশীল জনপদগুলোর একটি। সুন্দরবনের কোল ঘেঁষে বসবাসরত আমাদের মানুষের জীবন ও জীবিকা সরাসরি প্রকৃতি, কৃষি ও মৎস্য সম্পদের ওপর নির্ভরশীল

টেকসই বেড়িবাঁধ: বড় কোন দুর্যোগ থেকে কৃষি ও মৎস্য ঘের রক্ষায় পরিকল্পিত ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া।
লবণাক্ততা: লবনাক্ততা সহিষ্ণু ফসলের চাষ বাড়ানো এবং শুষ্ক মৌসুমে মিষ্টি পানির জন্য খাল খনন ও সংরক্ষণ প্রকল্প গ্রহণ।
মৎস্য চাষিদের সুরক্ষা: চিংড়ি ও সাদা মাছ চাষিদের জন্য স্বল্প সুদে ঋণ এবং সরকারি প্রণোদনা সরাসরি প্রকৃত খামারিদের কাছে পৌঁছানো নিশ্চিত করা।
সুন্দরবন ও পর্যটন কেন্দ্রিক অর্থনীতি: মুন্সিগঞ্জ ও নীলডুমুর সহ অন্যান্য অঞ্চল ঘিরে পর্যটন শিল্পের বিকাশ ঘটিয়ে স্থানীয় যুবকদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।
হিমাগার ও ন্যায্যমূল্য: কৃষি ও মৎস্য পণ্য সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ স্থাপন এবং মধ্যস্বত্বভোগী নির্মূল করে চাষিদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করা।
সফলতার অভিজ্ঞতা: ১৯৯১ ও ২০০১ সালে সংসদ সদস্য থাকাকালীন আমি উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে যে কাজ শুরু করেছিলাম, আগামীতে তাকে আরও আধুনিক ও বিজ্ঞানসম্মত করতে চাই।