একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্মই পারে একটি উন্নত সমাজ বিনির্মাণ করতে। আমি সবসময় এই অঞ্চলে শিক্ষার প্রসারে যে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম।

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ: উপকূলীয় এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক শ্রেণিকক্ষ (মাল্টিমিডিয়া ক্লাস) নিশ্চিত করা।
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা: সাধারণ শিক্ষার পাশাপাশি যুবকদের কর্মসংস্থানমুখী করতে কারিগরি শিক্ষা কেন্দ্র স্থাপন, যাতে তারা দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠে।
বেকারত্ব দূরীকরণ ও আইটি প্রশিক্ষণ: শিক্ষিত বেকার যুবকদের ফ্রিল্যান্সিং ও তথ্য-প্রযুক্তি খাতে দক্ষ করতে বিশেষ আইটি ট্রেনিং সেন্টার ও ইনকিউবেশন জোন প্রতিষ্ঠা করা।
মাদরাসা ও সাধারণ শিক্ষার সমন্বয়: নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান।
ক্রীড়া ও সাংস্কৃতিক বিকাশ: যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে প্রতিটি ইউনিয়নে আধুনিক খেলার মাঠ এবং নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন।
উচ্চশিক্ষায় বৃত্তি সহায়তা: মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি তহবিল গঠন করা, যাতে আর্থিক সংকটে কারো উচ্চশিক্ষা বন্ধ না হয়।
লক্ষ্য: ১৯৯১ ও ২০০১ সালের সফলতার ধারা বজায় রেখে আমি সাতক্ষীরা-৪ আসনের তরুণ প্রজন্মকে আগামীর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার যোগ্য করে গড়ে তুলতে চাই।